Showing posts with label Accounting 2nd Paper. Show all posts
Showing posts with label Accounting 2nd Paper. Show all posts

Thursday, April 4, 2013

হিসাববিজ্ঞান দ্বিতীয়পত্র : MCQ


মডেল প্রশ্ন(পূনাঙ্গা)
বহুনির্বাচনি প্রশ্নাবলি(MCQ)
হিসাববিজ্ঞান দ্বিতীয়পত্র
শ্রেণি: দ্বাদশ

১. বাণিজ্যিক বিনিময় বিলের অনুগ্রহ দিবস কয় দিন?
[ক] এক 
[খ] দুই 
[গ] তিন 
[ঘ] চার

২.  প্রাপ্তি ও প্রদান হিসাব হল এমন একটি হিসাব -
i.       যার বাম দিকে যাবতীয় নগদ প্রাপ্তি দেখানো হয় 
ii. যার ডান দিকে যাবতীয় নগদ পরিশোধ দেখানো হয় 
iii. যা সাধারণ বছরান্তে তৈরি করা হয় 
নিচের কোনটি সঠিক
[ক] i ii 
[খ] i iii 
[গ] ii iii 
[ঘ] i, ii iii 
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে: 
x ক্লাবের কয়েকটি তথ্য নিচে দেয়া হল: 

২০০৬ খ্রি:
২০০৭ খ্রি:
ক্লাবের সদস্য সংখ্যা
১০০ জন
১৫০ জন
ব্যয়াতিরিক্ত আয়
 ১১,৫০০ টাকা
৩০,০০০ টাকা

২০০৭ সালের শুরুতে মোট সম্পত্তির পরিমাণ ছিল ৩০,০০০ টাকা এবং দায়ের পরিমাণ ছিল ২,০০০ টাকা। মাসিক ৫০০ টাকা সম্মানীর হিসাবরক্ষক ২০০৭ সালের ১ জানুয়ারি তারিখ থেকে বিনা সম্মানীতে কাজ করতে সম্মত হয়। 
৩. x ক্লাবের ২০০৭ সালের প্রারম্ভিক মূলধন তহবিল কত
[ক] ২৮,০০০ টাকা 
[খ] ৩০,০০০ টাকা 
[গ] ৩২,০০০ টাকা 
[ঘ] ৩৪,০০০ টাকা 
৪.  x ক্লাবের ব্যয়াতিরিক্ত আয় ২০০৭ সালে উল্লেখযোগ্য হারে বেশি হওয়ার কারণ- 
i. ব্যয় সংকোচন 
ii. সদস্য সংখ্যা বৃদ্ধি 
iii. ধনাঢ্য ব্যবসায়ী হতে অনুদান প্রাপ্তি 
নিচের কোনটি সঠিক
[ক] i ii 
[খ] i iii 
[গ] ii iii 
[ঘ] i, ii iii 
৫. অব্যবসায়ী প্রতিষ্ঠানের মোট সম্পত্তি ও মোট বর্হিদায়ের পার্থক্যকে কী বলে
[ক] বিশেষ তহবিল 
[খ] মূলধন তহবিল 
[গ] সঞ্চিতি তহবিল 
[ঘ] ত্রাণ তহবিল 
৬. মুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠানের উদাহরণ হলো- 
i. আইনজীবি ও ডাক্তারদের সংগঠন 
ii. কলেজ ও বিশ্ববিদ্যালয় 
iii. প্রকৌশলী ও চাটার্ট একাউনট্যান্টস সমিতি 
নিচের কোনটি সঠিক
[ক] i ii 
[খ] i iii 
[গ] ii iii 
[ঘ] i, ii iii 
নিচের অনুচ্ছেদটি পড়ে ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে: 
২০১২ সালের ৩১ ডিসেম্বর তারিখে কর্ণফুলি টেডার্স এর বিবিধ দেনাদারের পরিমাণ ৮০,০০০ টাকা। এ বছর মোট ৫,০০০ টাকা অনাদায়ী পাওনা হিসাবে অবলোপন করা হয় এবং দেনাদারের উপর ৫% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতি ও ২% হারে বাট্টা সঞ্চিতি রাখার সিদ্ধান্ত নেয়া হয়। 
৭. অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ কত
[ক] ,৫০০ টাকা 
[খ] ,৭৫০ টাকা 
[গ] ,০০০ টাকা 
[ঘ] ,০০০ টাকা 
৮. দেনাদারের বাট্টা সঞ্চিতির ব্যবস্থা করা হলে চূড়ান্ত হিসাবে - 
i. সম্পত্তি হ্রাস পাবে 
ii. মুনাফা হ্রাস পাবে 
iii. দায় বৃদ্ধি পাবে 
নিচের কোনটি সঠিক
[ক] i ii 
[খ] i iii 
[গ] ii iii 
[ঘ] i, ii iii 
৯. ভবিষ্যত অনাদায়ী পাওনা জনিত ক্ষতি পূরণের জন্য আয়ের যে অংশ আলাদাভাবে রাখা হয় তাকে কী হয়
[ক] অনাদায়ী পাওনা সঞ্চিতি 
[খ] অনাদায়ী পাওনা 
[গ] পাওনাদার বাট্টা সঞ্চিতি 
[ঘ] সাধারণ সঞ্চিতি 
১০. অনাদায়ী পাওনা সঞ্চিতি প্রতিষ্ঠানের একটি - 
i. অন্তর্দায় 
ii. বহির্দায় 
iii. অগ্রিম ব্যবস্থা 
নিচের কোনটি সঠিক
[ক] i ii 
[খ] i iii 
[গ] ii iii 
[ঘ] i, ii iii 
নিচের অনুচ্ছেদ পড় এবং ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও: 
সায়হাম কটন লি: ২০০৯ সালের ৩০ জুন তারিখে ৪,০০,০০০ টাকা দিয়ে একটি যন্ত্রপাতি ক্রয় করে। পরিবহন খরচ ১০,০০০ টাকা ও সংস্থাপন ব্যয় বাবদ ২০,০০০ টাকা নির্বাহ করা হয়। কোম্পানি ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে বার্ষিক ২০% হারে অবচয় ধার্য করে। প্রতি বছর ৩১ ডিসেম্বর তারিখে হিসাবকাল শেষ হয়। 
১১. ২০১০ সালের ৩১ ডিসেম্বর তারিখে বার্ষিক অবচয়ের পরিমাণ কত হবে
[ক] ৩৪,৪০০ টাকা 
[খ] ৪৩,০০০ টাকা 
[গ] ৭৭,৪০০ টাকা 
[ঘ] ৮৬,০০০ টাকা 
১২. অবচয় সঞ্চিতি হিসাবে অবচয় হিসাবভুক্ত হলে প্রতি বছর- 
i. অবচয় সঞ্চিতি হিসাবের উদ্বৃত্ত বৃদ্ধি পাবে 
ii. যন্ত্রপাতি হিসাবের উদ্বৃত্ত একই রকম থাকবে 
iii. বাৎসরিক অবচয়ের পরিমাণ একই রকম থাকবে 
নিচের কোনটি সঠিক
[ক] i ii 
[খ] i iii 
[গ] ii iii 
[ঘ] i, ii iii 
১৩. সাধারণ অংশীদারি ব্যবসায়ের সবোর্চ্চ সদস্য সংখ্যা কত জন হবে
[ক]  
[খ] ১০ 
[গ] ২০ 
[ঘ] ৫০ 
১৪. অবচয় হলো - 
i. অদৃশ্যমান লেনদেন 
ii. অনগদ লেনদেন 
iii. দৃশ্যমান লেনদেন 
নিচের কোনটি সঠিক
[ক] i ii 
[খ] i iii 
[গ] ii iii 
[ঘ] i, ii iii 
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৫ ও ১৬ নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে: 
একটি কোম্পানি ২০১২ সালের ১ জানুয়ারি তারিখে ৪০,০০০ টাকায় একটি মেশিন ক্রয় করে এবং উক্ত মেশিনের সংস্থাপন ব্যয় বাবদ ১০,০০০ টাকা ব্যয় করা হয়। মেশিনের আনুমানিক আয়ুস্কাল ৮ বৎসর। ৮ বৎসর শেষে তার আনুমানিক ভগ্নাবশেষ মূল্য ধরা হয় ২,০০০ টাকা। প্রতি বৎসর ৩১ ডিসেম্বর তারিখে হিসাবকাল শেষ হয়। 
১৫. সরলরৈখিক পদ্ধতিতে মেশিনটির বার্ষিক অবচয় কত হবে
[ক] ,৭৫০ টাকা 
[খ] ,০০০ টাকা 
[গ] ,০০০ টাকা 
[ঘ] ,৫০০ টাকা 
১৬. অবচয় হিসাবভুক্ত করা না হলে কারবারের নিট মুনাফা- 
i. বৃদ্ধি পাবে 
ii. হ্রাস পাবে 
iii. অপরিবর্তিত থাকবে 
নিচের কোনটি সঠিক
[ক] i 
[খ] ii 
[গ] iii 
[ঘ] i iii 
১৭. কত সালের অংশীদারী আইন অনুযায়ী অংশীদারি কারবার গঠিত ও পরিচালিত হয়
[ক] ১৮৮২ 
[খ] ১৯১৩ 
[গ] ১৯৩২ 
[ঘ] ১৯৯৪ 
১৮. অংশীদারি কারবারের স্থিতিশীল মূলধন পদ্ধতিতে- 
i. মূলধন হিসাব রাখা হয় 
ii. চলতি হিসাব রাখা হয় 
iii. উত্তোলন হিসাব রাখা হয় 
নিচের কোনটি সঠিক
[ক] i ii 
[খ] i iii 
[গ] ii iii 
[ঘ] i, ii iii 
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৯ ও ২০ নম্বর প্রশ্নের উত্তর দাও: 
জনাব রহমান একজন উৎপাদনকারী। তার প্রতিষ্ঠানের খরচ ও আয়গুলো নিম্নরূপ:
মুখ্য ব্যয়
৮০,০০০ টাকা
কারখানা উপরিব্যয়
২০,০০০ টাকা
অফিস উপরিব্যয়  
,০০০ টাকা
বিক্রয় মূল্য
,৫০,০০০ টাকা


১৯. জনাব রহমানের প্রতিষ্ঠানের মুনাফা কত?
[ক] ৩০,০০০ টাকা
[খ] ৪০,০০০ টাকা
[গ] ৫০,০০০ টাকা
[ঘ] ৬০,০০০ টাকা
২০. অফিস উপরিব্যয় ১০% বৃদ্ধি পেলে-
i. বিক্রীত পণ্যের ব্যয় বৃদ্ধি পাবে
ii. অফিস ও প্রশাসনিক উপরিব্যয় বৃদ্ধি পাবে
iii. নিট মুনাফা হ্রাস পাবে
নিচের কোনটি সঠিক?
[ক] i ii
[খ] i iii
[গ] ii iii
[ঘ] i, ii iii
২১. হিসাববিজ্ঞানের যে শাখায় পণ্য ও সেবা উৎপাদনকারী প্রতিষ্ঠানের ব্যয় সংক্রান্ত যাবতীয় তথ্যাদি সংরক্ষণ ও উপস্থাপন করা হয় তাকে কী বলে?
[ক] আর্থিক হিসাববিজ্ঞান
[খ] ব্যবস্থাপনা হিসাববিজ্ঞান
[গ] উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞান
[ঘ] মানবসম্পদ হিসাববিজ্ঞান
২২. খরচ বলতে বোঝায়-
i. রাজস্ব জাতীয় ত্যাগ স্বীকার
ii. সুবিধা লাভের বিনিময়ে নগদ মূল্য পরিশোধ
iii. মূল্য ত্যাগের বিনিময়ে মুনাফা প্রাপ্তি
নিচের কোনটি সঠিক?
[ক] i ii
[খ] i iii
 
[গ] ii iii
[ঘ] i, ii iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে:
রিমি লি: একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠানের তথ্যাবলি নিম্নরূপ:
 
মুখ্য ব্যয়                                    ১,২০,০০০টাকা
কারখানা উপরি ব্যয়                        ১২,০০০ টাকা
বিক্রয় উপরিখরচ:                উৎপাদন ব্যয়ের ২০%
বিক্রয়                                      ২,০০,০০০ টাকা

২৩. রিমি লি: এর উৎপাদন ব্যয় কত? 
[ক] ,৩২,০০০ টাকা
[খ] ,৪৫,০০০ টাকা
[গ] ,৫৫,০০০ টাকা
[ঘ] ,৬৫,০০০ টাকা
২৪. কারখানা উপরিখরচ ১০% বৃদ্ধি করা হলে এবং বিক্রয় উপরিখরচ ৫% হ্রাস করা হলে প্রতিষ্ঠানের বিক্রয়ের উপর লাভ নির্ণয়ে কী প্রভাব পড়বে?
[ক] লাভ বৃদ্ধি পাবে
[খ] লাভ হ্রাস পাবে
[গ] লাভ স্থির থাকবে
[ঘ] ক্ষতি হবে
২৫. শেয়ার প্রধানত: কত প্রকার?
[ক] 
[খ] 
[গ] 
[ঘ] 
২৬. বাজেয়াপ্ত শেয়ার পুন:বিলির পর শেয়ার বাজেয়াপ্তকরণ হিসাবের উদ্বৃত্ত টাকা কোন হিসাবে স্থানান্তর হবে?
[ক] মুনাফা সঞ্চিতি
[খ] মূলধন সঞ্চিতি
[গ] সাধারণ সঞ্চিতি
[ঘ] সঞ্চিতি মূলধন
নিচের অনুচ্ছেদটি পড়ে ২৭ ও ২৮ নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে:
ABC লি: কোম্পানি প্রতিটি ১০ টাকা মূল্যের ৫,০০০ শেয়ার ১ টাকা অবহারে আবেদনে ২ টাকা, আবন্টনে ২ টাকা(অবহার সমন্বিত) এবং তলবে ৫ টাকা আদায়ের উদ্দেশ্যে পত্রিকায় বিবরণপত্র প্রচার করে। ১,০০০ অতিরিক্ত আবেদনের টাকা শেয়ার আবন্টন হিসাবের সাথে সমন্বয় করা হল। সব কিস্তির টাকা পাওয়া গেল।
২৭. আবন্টন জারী করা হলে কতটাকা ব্যাংক হিসাবে ডেবিট হবে?
[ক] ,০০০
[খ] ১০,০০০
[গ] ১২,০০০
[ঘ] ১৫,০০০
২৮. ABC লি: এর অবহারে শেয়ার ইস্যুর কারণে-
i. আদায়কৃত মূলধন কমবে
ii. তরল সম্পত্তি কমবে
iii. অলীক সম্পত্তি বাড়বে
নিচের কোনটি সঠিক?
[ক] i ii
[খ] i iii
 
[গ] ii iii
 
[ঘ] i, ii iii
 
29.
শেয়ার মূলধনের যে অংশটুকু বিলোপ সাধনের সময় তলব করা হয় তাকে কী বলা হয়?
[ক] সঞ্চিত মূলধন
 
[খ] মূলধন সঞ্চিতি
 
[গ] তলবকৃত মূলধন
 
[ঘ] পরিশোধিত মূলধন
 
30.
শেয়ার অধিহার হলো- 
i. মূলধন জাতীয় লাভ
 
ii. শেয়ারের অভিহিত মূল্যের চেয়ে বর্ধিতমূল্য
 
iii. মুনাফা জাতীয় লাভ
 
নিচের কোনটি সঠিক?
 
[ক] i ii
 
[খ] i iii
 
[গ] ii iii
 
[ঘ] i, ii iii
 
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩১ ও ৩২ নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে:
 
একটি কোম্পানির নিবন্ধিত মূলধন ৫,০০,০০০ টাকা, যা প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারে বিভক্ত। ইস্যুকৃত মূলধন ২,০০,০০০ টাকা, তলবকৃত মূলধন ১,৬০,০০০ টাকা, বকেয়া তলব ১২,০০০ টাকা এবং অগ্রিম তলব ১০,০০০ টাকা।
 

31.
কোম্পানির আদায়কৃত মূলধন কত? 
[ক] ১,৪৮,০০০ টাকা
 
[খ] ১,৫৮,০০০ টাকা
 
[গ] ১,৬২,০০০ টাকা
 
[ঘ] ১,৮৮,০০০ টাকা
 
32.
,০০০ শেয়ার ২ টাকা অধিহারে বিলি করা হলে কোম্পানির উদ্বৃত্তপত্রে - 
i. আদায়কৃত মূলধন ৫০,০০০ টাকা বৃদ্ধি পাবে
 
ii. শেয়ার অধিহার ১০,০০০ টাকা সৃষ্টি হবে
 
iii. ব্যাংক উদ্বৃত্ত ৬০,০০০ টাকা বৃদ্ধি পাবে
 
নিচের কোনটি সঠিক?
 
[ক] i ii
 
[খ] i iii
 
[গ] ii iii
 
[ঘ] i, ii iii
 
33.
কোন সালের কোম্পানি আইন অনুযায়ী যৌথমূলধনী কোম্পানি গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়? 
[ক] ১৯১৩
 
[খ] ১৯৩২
 
[গ] ১৯৯১
 
[ঘ] ১৯৯৪
 
34.
কোনটি পরোক্ষ ব্যয়? 
[ক] ড্রইং অফিসের বেতন
 
[খ] ডক চার্জ
 
[গ] সুপারভাইজারের বেতন
 
[ঘ] কাউন্টিং হাউজের বেতন
 
35.
মি. আমানের ব্যবসায়ের ২০১২ সালের ৩১ ডিসেম্বর তারিখে বিক্রয় ১,৮০০ টাকা, প্রারম্ভিক মজুদ ২৫০ টাকা, সমাপনী মজুদ ১৭০ টাকা এবং বিক্রয় পরিবহন ১০০ টাকা হলে বিক্রীত পণ্যের ব্যয় কত? 
[ক] ১,৪৯০ টাকা
 
[খ] ১,৬৬০ টাকা
 
[গ] ১,৬৯০ টাকা
 
[ঘ] ১,৮৩০ টাকা
 
36.
মেঘনা কোম্পানি লি: এর ২০১২ সালের ৩১ ডিসেম্বর তারিখে বিজ্ঞাপন হিসাবের উদ্বৃত্ত ছিল ৮,০০০ টাকা। ২,০০০ টাকার পণ্য ভোক্তাদের নিকট বিনামূল্যে বিতরণ করা হয়, যা হিসাবভুক্ত হয়নি। 
পণ্য বিতরণ হিসাবভুক্ত করা হলে-
 
i. ক্রয়ের পরিমাণ হ্রাস পাবে
 
ii. বিজ্ঞাপন খরচ বৃদ্ধি পাবে
 
iii. ভবিষ্যতে বিক্রয় বৃদ্ধি পাবে
 
নিচের কোনটি সঠিক?
 
[ক] i ii
 
[খ] i iii
 
[গ] ii iii
 
[ঘ] i, ii iii
 
37. উৎসের ভিত্তিতে অনুপাতকে প্রধানত: কয়ভাগে করা হয়?
 
[ক] ২
 
[খ] ৩
 
[গ] ৪
 
[ঘ] ৫
 
38.
নিচের কোনটি চলতি দায়? 
[ক] বিবিধ পাওনাদার
 
[খ] ঋণপত্র
 
[গ] অগ্রিম তলব
 
[ঘ] সম্ভাব্য দায়
 
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩৯ নং প্রশ্নের উত্তর দাও:
 
x লি: ২০১২ সালের ৩১ ডিসেম্বর তারিখে সম্পত্তি ও দায়ের উদ্বৃত্ত ছিল নিম্নরূপ:
 
হাতে নগদ ২০,০০০ টাকা, ব্যাংক জমা ৩০,০০০ টাকা, ঋণপত্র ৫০,০০০ টাকা, বিবিধ দেনাদার ২৫,০০০ টাকা, মজুদ পণ্য ৩৫,০০০ টাকা, বিবিধ পাওনাদার ৩৫,০০০ টাকা এবং প্রদেয় বিল ১৫,০০০ টাকা।
 
39.
x লি: এর কার্যকরি মূলধন কত? 
[ক] ৫০,০০০ টাকা
 
[খ] ৬০,০০০ টাকা
 
[গ] ১,১০,০০০ টাকা
 
[ঘ] ২,১০,০০০ টাকা
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৪০ নং প্রশ্নের উত্তর দাও:
বিবরণ
C কোম্পানি
D কোম্পানি
মোট লাভ অনুপাত
২০%
১৮%
নিট লাভ অনুপাত
১০%
১২%
বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত
১৩%
১৬%
ত্বরিত অনুপাত
২.৫ : ১
২ : ১
40. কোন কোম্পানিতে বিনিয়োগ অধিক লাভজনক? 
[ক] C কোম্পানি, কারণ মোট লাভের অনুপাত বেশি
 
[খ] D কোম্পানি, কারণ নিট লাভের অনুপাত বেশি
 
[গ] D কোম্পানি, কারণ এর বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত বেশি
 
[ঘ] C কোম্পানি, কারণ তার ত্বরিত অনুপাত বেশি

Tuesday, November 29, 2011

এইচএসসি পরীক্ষা ২০১২ (চট্টগ্রাম বোর্ড) হিসাববিজ্ঞান দ্বিতীয়পত্র সম্ভাব্য প্রশ্নাবলি(থিউরি)

এইচএসসি পরীক্ষা ২০১২ (চট্টগ্রাম বোর্ড) হিসাববিজ্ঞান
দ্বিতীয়পত্র সম্ভাব্য প্রশ্নাবলি(থিউরি)

অধ্যায়: হস্তান্তরযোগ্য ঋণদলিল (বিনিময় বিল)
বিনিময় বিল বলতে কি বুঝ? বিনিময় বিল কত প্রকার?
বিনিময় বিলের সুবিধাসমূহ আলোচনা কর।
বিনিময় বিলের মধ্যস্থ পক্ষগুলোর সংক্ষিপ্ত বিবরণ দাও।
প্রাপ্য বিল ও প্রদেয় বিল বলতে কি বুঝ?
বাণিজ্যিক বিল ও অর্থসংস্থানকারী বিলের মধ্যে পার্থক্য নির্দেশ কর।
চেক ও বিনিময় বিলের মধ্যে পার্থক্যগুলো কি?
বিনিময় বিলের স্বীকৃতি বলতে কি বুঝ? একটি বিল কত উপায়ে স্বীকৃত হতে পারে?
বিনিময় বিল প্রত্যাখ্যাত হওয়া বলতে কি বুঝ?
কিভাবে বিনিময় বিল প্রত্যাখ্যাত হতে পারে?
কি কি পরিস্থিতিতে বিনিময় বিল প্রত্যাখ্যান হতে পারে?
বিনিময় বিল প্রত্যাখ্যান হওয়ার বিভিন্ন উপায় সংক্ষেপে বর্ণনা কর।
বিনিময় বিলের নবায়ন বলতে কী বুঝ? কীরূপ পরিস্থিতিতে একটি বিনিময় বিল নবায়ন করা যায়?

অধ্যায়: অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব
অব্যবসায়ী প্রতিষ্ঠান বলতে কি বুঝ?
অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়-ব্যয়ের উৎসসমূহ কী কী?
অব্যবসায়ী প্রতিষ্ঠান কত প্রকার ও কী কী?
মুনাফাভোগী ও অমুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য দেখাও।
আয়-ব্যয় হিসাব কি? এটি কিভাবে প্রস্ত্তত করা হয়?
প্রাপ্তি ও প্রদান হিসাব হতে কিভাবে আয়-ব্যয় হিসাব প্রস্তুত করতে হয়?
মূলধন তহবিল কী? কীভাবে ইহা গঠিত হয়?/মূলধন তহবিল কীভাবে নির্ণয় করা হয়?
নিম্নলিখিত বিষয়সমূহ কিভাবে হিসাবভুক্ত করা হয়?
(ক) অনুদান; (খ) উইলকৃত ধন-দৌলত; (গ) চাঁদা; (ঘ) ভর্তি ফি; (ঙ) আজীবন সভ্যের চাঁদা

অধ্যায়: অনাদায়ী ও অনাদায়ী পাওনা সঞ্চিতি
অনাদায়ী পাওনা কাকে বলে? অনাদায়ী পাওনা কিভাবে হিসাবভুক্ত করা হয়?
অনাদায়ী ও সন্দেহজনিত পাওনা সঞ্চিতি কী? কিভাবে ইহা হিসাবভুক্ত হয়?
অনাদায়ী দেনা সঞ্চিতি বলতে কি বুঝ? অনাদায়ী পাওনা সঞ্চিতি কিভাবে হিসাবভুক্ত হয়?
অনাদায়ী পাওনা এবং অনাদায়ী ও সন্দেহজনিত পাওনা সঞ্চিতির পার্থক্য নির্ণয় কর।/অনাদায়ী পাওনা ও অনাদায়ী পাওনা প্রভিশনের মধ্যে পার্থক্য দেখাও।
সঞ্চিতি ও ভবিষ্যত ব্যবস্থার মধ্যে পার্থক্য বর্ণনা কর।/সাধারণ সঞ্চিতি ও ভবিষ্যত ব্যবস্থার মধ্যে পার্থক্য দেখাও।

অধ্যায়: অংশীদারী কারবারের হিসাব
অংশীদারী কারবারের চুক্তিপত্র কি? চুক্তিপত্রের বিষয়বস্ত্তসমূহ সংক্ষেপে উল্লেখ কর।
অংশীদারী কারবারের চুক্তিপত্রের অবর্তমানে প্রযোজ্য আইনের বিধানগুলো বর্ণনা কর।
অংশীদারদের চলতি হিসাব কী?এটি কখন খোলা হয়? কীভাবে এটি প্রস্ত্তত করা হয়?
অংশীদারদের চলতি হিসাব ও মূলধন হিসাবের মধ্যে পার্থক্য নির্ণয় কর।
অংশীদারগণের মূলধন হিসাব ও চলতি হিসাব পৃথকভাবে সংরক্ষণের উদ্দেশ্য ব্যাখ্যা কর।
অংশীদারদের মূলধনের সুদ এবং অংশীদারদেরকে বেতন প্রদান তুমি কখন সুপারিশ করবে?
অংশীদারদের মূলধনের সুদ, অংশীদার কর্তৃক প্রদত্ত ঋণের সুদ এবং অংশীদারদের বেতন কিভাবে হিসাবভুক্ত হয়?
স্থিতিশীল ও পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে কিভাবে অংশীদারদের মূলধন হিসাব তৈরি করা হয়?

অধ্যায়: অবচয় হিসাব
অবচয়ের সংজ্ঞা দাও।
অবচয় ধার্যের উদ্দেশ্যগুলো লেখ।
অবচয় ধার্য করার প্রয়োজনীয়তা কি?
স্থায়ী সম্পত্তির অবচয় কেন ঘটে?
অবচয় নির্ধারণের ক্ষেত্রে বিবেচ্য বিষয়সমূহ বর্ণনা কর।

অধ্যায়: উৎপাদন ব্যয় হিসাব
উৎপাদন ব্যয় হিসাবের সংজ্ঞা দাও।
উৎপাদন ব্যয় হিসাবের কার্যাবলি সংক্ষেপে বর্ণনা কর।
উৎপাদন ব্যয় হিসাবের উদ্দেশ্যসমূহ বর্ণনা কর।
আর্থিক হিসাব ও উৎপাদন ব্যয় হিসাবের মধ্যে পার্থক্য নির্ণয় কর।
উৎপাদন ব্যয়ের উপাদান কি?
উৎপাদন ব্যয়কে বিভিন্ন উপাদানে বিভক্ত করা হয় কেন?
উৎপাদন ব্যয়ের বিভিন্ন উপাদানগুলো বর্ণনা কর।

অধ্যায়: মজুরি ও বেতন
মজুরি ও বেতনের সংজ্ঞা দাও।
বেতন ও মজুরির উপাদানসমূহ ব্যাখ্যা কর।
মোট বেতন ও মজুরি থেকে কর্তনযোগ্য দফাসমূহ বর্ণনা কর।
বেতন রেজিস্টার কী?
নিয়োগকর্তা কর্তৃক একজন শ্রমিককে প্রদত্ত আর্থিক সুবিধাসমূহ কী কী?

অধ্যায়: যৌথমূলধনী কারবারের হিসাব
শেয়ার কি? সাধারণ শেয়ার ও অগ্রাধিকার শেয়ারের মধ্যে তুলনা কর।
বিভিন্ন শ্রেণীর শেয়ার মূলধনের বর্ণনা দাও।
ঋণপত্র এবং শেয়ারের মধ্যে পার্থক্য নির্ণয় কর।
অবহারে এবং অধিহারে শেয়ার বিলিকরণ বলতে কী বুঝ? এদের কিভাবে হিসাবভুক্ত হয়?
অনাদায়ী তলব ও অগ্রিম তলব বলতে কী বুঝ? কীভাবে এগুলো হিসাবভুক্ত করা করা হয়?
শেয়ার বাজেয়াপ্তকরণ বলতে কি বুঝ? শেয়ার বাজেয়াপ্তকরণ কিভাবে হিসাবভুক্ত হয়?
শেয়ার বাজেয়াপ্তকরণ বলতে কি বুঝ? এটি কিভাবে হিসাব বইতে লিপিবদ্ধ করা হয়?
বাজেয়াপ্ত শেয়ার পুনবিলি বলতে কি বুঝ? বাজেয়াপ্ত শেয়ার পুনবিলি কিভাবে হিসাবভুক্ত হয়?

অধ্যায়: আর্থিক বিবরণী পর্যালোচনা (অনুপাত বিশ্লেষণ)
অনুপাতের সংজ্ঞা দাও।/ অনুপাত কি?
অনুপাত বিশ্লেষণ বলতে কি বুঝ?
অনুপাত বিশ্লেষণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বর্ণনা কর।
অনুপাত বিশ্লেষণ কিভাবে আর্থিক বিবরণীসমূহকে বিশ্লেষণে সহায়তা করে?
ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক সচ্ছলতা বিষয়ক অনুপাতসমূহ কী কী? উহাদের ব্যাখ্যা কর।
আর্থিক বিবরণী বিশ্লেষণের প্রয়োজনীয়তা সংক্ষেপে আলোচনা কর।
অনুপাত বিশ্লেষণের সীমাবদ্ধতা বর্ণনা কর।
বিনিয়োজিত মূলধন কি? এটা কিভাবে নির্ণীত হয়?
চলতি অনুপাত কী? চলিত অনুপাত কেন নির্ণয় করা হয়?
.........